Breaking

Friday, 24 April 2020

তারাবি নামাযের নিয়ম, নিয়ত, দোয়া ও মোনাজাত

বছর ঘুরে আবার এলো সিয়াম সাধনার ও রহমতের মাস রমজান। মহান আল্লাহ তায়ালা আমাদের জন্য এটি উত্তম মাস হিসেবে ঘোষনা করেছে। রাসুলুল্লাহ (সা) বলেন, এই মাসে এমন কিছু রাত আছে যে রাত হাজার মাসের থেকেও উত্তম। তোমরা রাতে নফল ইবাদত করো। আর দিনে রোজা রাখো।

তারাবি নামাযের নিয়ম, নিয়ত, দোয়া ও মোনাজাত


রোজা রাখতে গেলে তারাবি নামাযের গূরত্ব দিতে হবে। এমনকি পাচ ওয়াক্ত নামায ঠিক মত পড়তে হবে। নামায ছাড়া রোজা, লবন বিহিন তরকারির মত। তাই রোজা রাগতে গেলে ঠিক মত তারাবি পড়তে হবে।

তারাবি নামাযের নির্দিষ্ট কিছু নিয়ত ও দোয়া রয়েছে। যেমন তারাবি নামাযের নিয়ত, দোয়া, মোনাজাত এগুলো।

তারাবি নামায মূলত ২০ রাকায়াত, তারাবি নামায সহিহ ভাবে পড়ার জন্য বিশ্রাম নিয়ে নিয়ে পড়ার নিয়ম রয়েছে।  এই নিয়ে তেমন একটা মানে না, সারাদিন রোজা রাখার পরে সবাই ক্লান্ত হয়ে পড়ে তাই এক নাগাড়ে তারাবি নামায আদায় করে।

তারাবি নামায নির্দিষ্ট করা হয়নি, কিছু কিছু ফিকহের অনুসারি রা ভাগ ভাগ করে তারাবি পড়ে। হানাফি, সাফিয়ি ফিকহের অনুসারি রা ২০ রাকায়াত পড়ে, মালিকি ফিকহের অনসারিরা ৩৬ রাকায়াত পড়ে আর আহলে হাদীসরা ৮ রাকায়াত তারাবি নামায পড়ে থাকেন।

তারাবি নামায দুই রাকায়াত দুই রাকায়াক করে পড়া হয়। তারাবি নামাযে চার রাকায়াত পর পর মোনাজাত করা হয়। নামাযের শেষেও  পাচঁ ওয়াক্ত নামাযের মত মোনাজাত করা হয়। প্রতেক দুই রাকায়াত নামায শেষ করে ইস্তেগফার, দূরুদ শরিফ ও আল্লাহর স্বরনে জিকির করতে হয়।

তারাবি নামাযের ফযিলত সম্পর্কে রাসুলুল্লাহ  (সা) বলেন,  যে ব্যাক্তি ইমানের সহিত তার পূর্বের পুণ্য লাভের আশায় রমজানেরর রাতে তারাবি নামায আদায় করেন, তার অতিতের পাপ গুলো ক্ষমা করে দেন মহান আল্লাহ তায়ালা। (মুসলিম ও বুখারি)

তারাবি নামাযের নিয়তঃ 

উচ্চারনঃ নাওয়াইতু আন উসালি­য়া ল্লিলাহি তাআ’লা, রাকাআ’তাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসুল্লিলাহি তাআ’লা (*) মুতাওয়াযজ্জিহান ইলা যিহাতিল কা’বাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।
( যদি মসজিদে জামাতের সহিত তারাবি পড়ে থাকেন তাহলে, 'ইক্কতাদাইতু বি হাযাল ইমাম' বলতে হবে)  রাসুলিল্লাহি তায়ালার পরে (*) এই চিন্হ দেওয়া আছে দেখেন।

বাংলায় নিয়তঃ আমি কিবলামুখী হয়ে (*) দুই রাকাআত তারাবিহ সুন্নাত নামায আল্লাহর  জন্য আদায় করছি, আল্লাহু আকবার।
(*) জামাতে হলে বলবেন, ইমামের পিছনে আদায় করিতেছি।



তারাবি চার রাকায়াত পরপর পড়ার দোয়াঃ

সুব্হানাযিল মুলকি ওয়াল মালাকুতি, সুব্হানাযিল ইয্যাতি, ওয়াল আয্মাতি, ওয়াল হাইবাতি, ওয়াল কুদরাতি, ওয়াল কিবরিয়াই, ওয়াল যাবারুত। সুব্হানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা-ইয়াানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা। সুব্বুহুন কুদ্দুছুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।



তারাবি নামাযের চার রাকায়াত পরপর মোনাজাতঃ

আল্লা-হুম্মা ইন্না নাস আলুকাল্ জান্নাতা ওয়া নাউজুবিকা মিনান্নারি ইয়া খালিকাল জান্নাতা ওয়ান্নারি বিরাহমাতিকা ইয়া আজীজু, ইয়া গাফ্ফারু, ইয়া কারীমু, ইয়া সাত্তারু, ইয়া রাহিমু ,ইয়া জাব্বারু ইয়া খালেকু, ইয়া রাররূ, আল্লাহুমা আজির না মিনান্নারি, ইয়া মূজিরু ইয়া মুজিরু, বিরাহ্মাতিকা ইয়া আরহামার রাহিমীন।

চার রাকায়াত শেষ হল মোনাজাতের আগে এই দোয়া পড়তে হয়।

চার রাকায়াত শেষ হওয়ার পর এই দোয়া পড়ে মোনাজাত করতে হয়।

No comments:

Post a Comment