বয়ঃসন্ধিকালে হরমোন টেস্ট্রোরেন আর প্রোজেস্ট্রোরেনের প্রভাবে ত্বকের সিবেসিয়াস গ্রন্থি অধিক হারে তেল নিঃসরণ শুরু করে। কোনো কারণে সিবেসিয়াস গ্রন্থির নালির মুখ বন্ধ হয়ে গেলে সেবাম নিঃসরণের বাধার সৃষ্টি হয় এবং তার ভেতরে জমে ফুলে উঠে যাকে আমরা ব্রণ বলি। অনেক সময় বাইরে থেকে ব্রন ছোট দেখা গেলেও ভিতরে অনেক বড় হয়ে থাকে। আর ভিতরে যদি জীবানু প্রবেশ করে তখন, পুজ হয়ে থাকে।
ব্রন কোন হয়?
ব্রন হওয়ার নির্দিষ্ট কোন কারন খুজে পাওয়া যায়নি। এটি বয়ঃসন্ধিকাল, বংশগত সমস্যার জন্য হয়ে থাকে, কিছুক্ষেত্রে খাবার ভালো ভাবে হজম না হলে ব্রন হতে পারে। ব্রনের নির্দিষ্ট একটা বয়স আছে ১৩ বছর থেকে শুরু করে ১৯ বছর বয়স পর্যন্ত ব্রন হতে দেখা যায়। ২০ বছর বয়সের পর থেকে ব্রনের প্রোকোপ কমতে শুরু করে।
ব্রন হলে যা করবেনঃকরবেনঃ
কিছু সাধারন টিপস মেনে চললে আপনার মুখ থেকেও ব্রন সেরে যাবে।
১, কখনও ব্রনের উপর হাত দিবেন না।
২, ব্রনের জন্য কোন কসমেটিক ব্যাবহার করবেন না।
৩, প্রতিদিন ২-৩ বার কোমল সাবান দিয়ে মুখ পরিস্কার করবেন।
৪, পর্যাপ্ত পরিমান পানি খাবেন।
৫, পর্যাপ্ত পরিমান ঘুমাবেন।
৬, যদি বদ অভ্যাস থাকে সেটা বাদ দেওয়ার চেষ্টা করবেন। যেমন, মাষ্টারবেশন।
৭, মাথা খুশকি মুক্ত রাখবেন।
৮, অন্যের গামছা বা তোয়ালে ব্যাবহার করবেন না।
৯, বেশি বেশি শাক সবজি খাবেন।
১০, ভিটামিন ও প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন।
১১, ব্রন থাকা কালীন টক আচার খাবেন না, মিষ্টি আচার খেলে সমস্যা নাই।
১২, ঝাল, মশলা ও অতিরিক্র তেল যুক্ত খাবার খাবেন না।
১৩, মাথায় এমন ভাবে তেল দিবেন না, যেন তেল মুখে উপর বেয়ে পড়ে।
১৪, সফট পানীয় বর্জন করবেন যতদিন ব্রন না সারে।
১৫, রোদ থেকে দূরে থাকার চেষ্টা করবেন।
১৬, অতিরিক্ত রেগে যাবেন না।
১৭, মানুসিক চাপ মূক্ত থাকুন।
১৮, টেনশন করবেন না।
আর নিয়মিত পরিমান মত পানি পান করবেন। তাহলে আপনি সুস্থ থাকবেন।

No comments:
Post a Comment