Breaking

Friday, 10 April 2020

নামাজে তাশাহহুদ বৈঠকের সময় আঙ্গুল তুলতে হয় কেন?

আল্লাহর ইবাদতের মধ্য সর্বশ্রেষ্ট ইবাদত হচ্ছে নামায। আর নামাযের অনেক নিয়ম কানুন আছে। আল্লাহ বলেছেন, তোমরা সঠিক ভাবে আমার ইবাদত করো, আমি তোমাদের উপর রিজিক দান করব।

তেমনি নামাজের একটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়। তাশাহহুদ এর সময় ডান হাতের শাহাদত আঙ্গুল কেনো তুলতে হয়। সেই বিষয়ে আলোচনা করব আজ।



হাদিসে আছে, সালাতে তাশাহহুদ  এর সময় আঙ্গুল তোলা সুন্নাহ। তাশাহহুদ মূলত সাক্ষী, সাক্ষী দেওয়ার বিধান হলো শাহাদত আঙ্গুল তুলে কথা বলা।

আঙ্গুল কখন উঠাতে হবে:

হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্নিত, তিনি বলেন রাসুলুল্লাহ  (সা) যখন নামায পড়তেন তখন তাশাহহুদের মাঝে  ডান হাতের সব আঙ্গুল মুড়িয়ে রাখতেন, শুধু বৃদ্ধা আঙ্গুলের পাশের আঙ্গুল ছাড়া। তিনি তাশাহহুদের মধ্য শাহাদত আঙ্গুল  দিয়ে ইশারা করতেন। এবং দোয়া করতেন। কখন ইশারা করতে হবে এবং কখন নামাতে হবে সেটা কোন হাদিসে বর্ননা করা হয় নি। তাই আপনারা আঙ্গুল উঠিয়ে দোয়া করবেন।

No comments:

Post a Comment