Breaking

Monday, 4 May 2020

ওযুর সঠিক নিয়ম ও ওযুর গূরত্ব

ওযু শব্দের অর্থ ধৌত করা। শরীল পবিত্র করার নিয়তে নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ ধোয়ার নাম ওযু। ওযুর প্রয়োজনীয়তা ও গূরত্ব বর্ণনা করে পবিত্র কুরআনে বলা হয়েছে -

"যারা ইমান এনেছো জেনে রাখো যখন তোমরা নামাযে দাড়াবে তার আগে নিজেদের মুখমন্ডল ধুয়ে নিবে, তার পর দুই হাতের কনুই পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে নিবে, মাথা মাসহ্ করবে ও দুই পা গিরা পর্যন্ত ধুয়ে নেবে"

ওযুর সঠিক নিয়ম ও ওযুর গূরত্ব
ওযুর সঠিক নিয়ম ও ওযুর গূরত্ব


ওযুর ফরযঃ

ওযুর ফরয ৪ টি, এ চারটির মধ্য কোনো একটা বাদ পড়লে ওযু নষ্ট হয়ে যাবে।

১, মুখমন্ডল একবার ধৌত করা।
২, দুই হাত কনুইপর্যন্ত একবার ধৌত করা।
৩, মাথার এক চতুর্থাংশ মাসেহ্ করা।
৪, দুই পা গিরার উপর পর্যন্ত ধৌত করা।

ওযুর সঠিক নিয়মঃ

মনে মনে ওযুর নিয়ত করে বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে।

ওযুর নিয়তঃ "নাওয়াইতু আন আতাওয়ায্-যাআ লিরাফয়িল হাদাসি ওয়াস্তিবা - হাতাল লিচ্ছালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তা'য়ালা"

বাংলায় নিয়তঃ আমি নাপাকি দূর করার জন্য  ও নামাযের শুদ্ধতার জন্য আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ওযুর নিয়ত করছি।

এর পর বিসমিল্লাহ বলে প্রথমে ডান ও বাম হাতের কবজি পর্যন্ত তিন বার ধৌত করতে হবে। তার পর তিন বার গড়গড়া করে কুলি করতে হবে, (রোজা রাখলে গড়গড়া না করলেও হবে) এর পরে ডান হাতে পানি নিয়ে বাম হাতের বৃদ্ধা ও কনিষ্ঠা আঙ্গুল দিয়ে নাকের ভিতর পানি দিয়ে তিনবার ধৌত করা, এর পর চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত ও দুই কানের লতি পর্যন্ত এর ভিতরের মুখমন্ডল তিন বার ধৌত করা, লক্ষ রাখবেন যেন মুখের কোন অংশ শুকনো না থাকে, মুখে দাড়ি থাকলে সেটা খিলাল করবেন, এর পর দুই হাতের কনুই পর্যন্ত তিন বার ধৌত করা,  এর পর তিন বার মাথা কান ও ঘাড় মাসেহ্ করা, দুই হাতের শাহাদত আঙ্গুল বাদ রেখে বাকি তিন আঙ্গুল দিয়ে মাথার এক-চতুর্থাংশ মাসেহ্ করা, এর পর দুই পায়ের গিরা সহ তিন বার ধৌত করা।

ওযুর কাজ গুলো পর পর করে যেতে হবে, থেমে থেমে করা যাবে না।


ওযু ভঙ্গের কারন সমূহঃ

১, প্রস্রাব ও পাইখানার রাস্তা দিয়ে কিছু বের হলে।
২, শরীলের  যে কোন অংশ দিয়ে রক্ত ও পুজ গড়িয়ে পড়লে।
৩, মুখ ভরে বমি করলে।
৪, থুতুর সাথে রক্ত আসলে।
৫, চিত কাত ও হেলান দিয়ে ঘুমালে।
৬, বেহুস হলে।
৭, নেশা করলে।
৮, অষ্টহাসি দিলে।

ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment