Breaking

Thursday, 9 April 2020

আল্লাহর কাছে যেভাবে দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয়

কিভাবে দোয়া করলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করে।



পৃথিবীর সব কিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করতে। পৃথিবীতে ১৮ হাজার মাকলুকাতের ভিতরে সৃষ্টির সেরা জীব মানুষ। মানব জাতি ও জিন জাতির উপরে আল্লাহ তার ইবাদত করার হুকুম দিয়েছে।

কোন দোয়া তাড়াতাড়ি কবুল হয়


আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর নিকট হাত উঠিয়ে দোয়া চাইতে হয়। যেভাবে আল্লাহর নিকট দোয়া চাইলে মন বাসনা পূর্ন হয়। সেটা হলো আপনার ইবাদত হতে হবে আপনার মত থেকে ও শুদ্ধ ভাবে ইবাদত করতে হবে। কোন লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল করেন না।

আল্লাহ বলেন, হে বান্দা তুমি আমার নিকট সকল পাপে ক্ষমা প্রর্থনা করো। আমি সর্বদা তোমাকে ক্ষমা করে দিবো। আর আমার ভয় করো, আমি তোমাদের সঠিক পথ দেখিয়ে দিবো।

আমাদের প্রিয় নবী রাসুলুল্লাহ (সা) বলেন, আল্লাহর কাছে দোয়া করা, ধনুকের তীরের ন্যায়। তীরকে আপনি যুদ্ধের ময়দানে শত্রুকে উদ্দেশ্য করে নিক্ষেপ করবেন। তীর শত্রুর গায়ে লাগবে। তেমন মহান আল্লাহ তায়ালার নিটক দোয়া করলে সেটা আল্লাহ তালার নিকট পৌচ্ছে যায়। আর সেটা কবুল করে নেই পরম করুনাময়, দয়ালু আল্লাহ তায়ালা।

যেভাবে দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয়:

আল্লাহ তায়ালার নিকট দোয়া করবে আপনার কিছু ভালো কাজের বিনিময়ে। যেটা শুধুমাত্র আল্লাহর ভয়ে আপনি করেছেন। কোন লোক দেখানো কাজের জন্য আল্লাহ আপনাকে রহমত বা বরকত দিবে না।  ইবাদত গুলো সম্পূর্ন আল্লাহকে ভয় করে করতে হবে। শুধু মাত্র আল্লাহে খুশি করার জন্য যে ইবাদত করবেন সেটা আল্লাহ দরবারে গ্রহন যোগ্য।

এই বিষয়ে একটা হাদিস:

একদা তিন ব্যাক্তি এক পথ দিয়ে যাচ্ছিলো। হঠাৎ বৃষ্টি হওয়া শুরু হলো। তখন তারা পাশের একটি গোহায় আশ্রয় নিলো। বৃষ্টির পানিতে পিছলে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর গোহার মুখে পড়ে আটকে গেলো। তিন জন ব্যাক্তি পড়ে গেলো বিপদে। তারা গোহার মুখ থেকে পাথরটি সরানোর চেষ্টা করল। কিন্তু সরাতে পারলো না। গোহা থেকে বের হওয়ার আর কোন রাস্তা নেই।

তাদের মধ্য একজন বলে উঠলো তোমাদের কিছু ভালো কাজের বিনিময়ে আল্লাহর নিকট প্রর্থনা করো। তিনিই একমাত্র আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারে। তখন একজন একজন করে আল্লাহর নিকট প্রর্থনা করতে শুরু করলো।

প্রথম ব্যাক্তি, হে আল্লাহ আমি একদল বকরি পালন করি, এবং দুধ দোহণ করি। তার পর বাড়ি ফিরে সেই দুধ প্রথম আমার বাবা মাকে খাওয়াই তার পর আমার সন্তানদের খাওয়াই, পরে আমি আর আমার স্ত্রী খাই। একদিন বাড়ি ফিরতে দেরি হয়ে গেলো। বাড়ি ফিরে দেখি আমার বাবা মা দুই জনেই ঘুমিয়ে পড়েছে।আমি তাদের ঘুমের সমস্যা হবে বলে তাদের না ডেকে তাদের পাশে সারা রাত দাড়িয়ে থাকলাম, আমার সন্তান রা খাবারের জন্য আমার কাছে এসে কাদতে লাগলো, আমি তাদের দিলাম না। সকালে যখন বাবা মা জাগলো তখন তাদের আগে খেতে দিয়ে আমার সন্তানদের খেতে দিলাম। হে আল্লাহ আমি এই কাজটি শুধু মাত্র আপনাকে খুশি করার জন্য করেছি। হে দয়ালুময় এই কাজের নেই আপনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিন।

তখন গোহার মুখ থেকে তিন ভাগের এক ভাগ পাথর সরে গেলো।গোহাই আলো বাতাস প্রবেশ করলো। এর পর আর একজন দোয়া করতে শুরু করলো।

দ্বিত্বীয় ব্যাক্তি, হে আল্লাহ আমি আমার এক সুন্দরি চাচাতো বোন কে খুব ভালোবাসতাম, তাকে আমি ভোগ করতে চাইতাম। একদিন আমি তাকে আমার ভালোবাসার কথা বললাম।  তখন আমার বোন বলল একশত মোহর নিয়ে আমার কাছে আসবা। আমি কয়েকদিন ধরে মোহর জমিয়ে একশত মোহর পূর্ন করে তার গেলাম এবং তাকে দিলাম। কথা মত আমরা এক আবদ্ধ রুমে দুইজন দুজনের কাপড় খুললাম, তখন আমার চাচাতো বোন বলল, আল্লাহকে ভয় করো। আমাকে নষ্ট করো না। তখন আমি সেই মূহর্ত থেকে কাপড় পরে বেরিয়ে আসলাম শুধু মাত্র আপনার ভয়ে। সেই দিনের কাজে যদি আপনি আমার প্রতি খুশি হয়ে থাকে তাহলে আজ এই বিপদ থেকে রক্ষা করুন।

তখন পাথরটি তিন ভাগের দুই ভাগ সরে গেলো। তার পরেও কেউ বের হতে পারেনি, এবার ত্বৃতীয ব্যাক্তি দোয়া করা শুরু করলো।

ত্বৃতীয় ব্যাক্তি, হে আল্লাহ আমি একজনকে  কিছু দেরহামরে বিনিময়ে কাজে ডাকলাম, সে কাজের পরে আমার থেকে দেরহাম চাইলো। আমি তাকে দেরহাম দিলাম সে নিলো না, চলে গেলো। পরে আমি সেই টাকা দিয়ে কিছু বকরি কিনলাম। এবং পালন করা শুরু করলাম, সেই বকরি থেকে বাচ্ছা হলো এবং একটি বড় বকরি দলে পরিনত হলো। পরবর্তীতে একদিন সেই ব্যাক্তি আমার নিকট এসে বললো আমার টাকা দিন। আমি বললাম এই বকরির দল তোমার। সে বলল আমি পাগল নাকি আমি তো এত টাকা পাই না,, আমি বললাম এটা তোমার টাকায় পালন করা বকরির দল। এই সব তোমার।  তুমি নিয়ে যাও, তখন সে নিয়ে গেলো, হে আল্লাহ আমি এই কাজটি করেছি শুধু মাত্র আপনাকে খুশি করার জন্য। আমি যদি আমার এই কাজে খুশি হয়ে থাকেন তাহলে আমাকে আজ এই বিপদ থেকে রক্ষা করুন

তখন গোহার মুখ থেকে পাথরটা সরে গেলো, এর পর সবাই মুক্তি পেলো।

এখন শিক্ষার বিষয়,  আমরা যখন বিপদে পড়বো আমাদের কিছু ভালো কাজের ন্যায় আল্লাহর নিকট দোয়া করব। তিনি আমাদের সবাইকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।

No comments:

Post a Comment